১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা

  

সৌদি আরবের রিয়াদের উত্তরে মালহামে অবস্থিত সৌদি ফ্যালকনস ক্লাবের সদর দপ্তরে সম্প্রতি ষষ্ঠ আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে কানাডার একটি খামারে প্রজনন করা একটি ‘সুপার হোয়াইট’ মটলড জিরফ্যালকন ছানা ১৩ লাখ সৌদি রিয়ালে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকার সমান। শনিবার অনুষ্ঠিত এই নিলামে পাখিটি ২০২৬ সালের সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েছে এবং নিলামের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দামের বিক্রয় হিসেবে গণ্য হচ্ছে।

নিলামে কানাডার ওই খামারের দুটি বাজপাখি থেকে মোট ১৪ লাখ ৫০ হাজার রিয়াল আয় হয়েছে। এর মধ্যে প্রথম বাজপাখিটি ৪০ হাজার রিয়াল থেকে নিলাম শুরু হয়ে শেষ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার রিয়ালে বিক্রি হয়। অন্যদিকে, দ্বিতীয় পাখিটি অর্থাৎ ‘সুপার হোয়াইট’ মটলড জিরফ্যালকন ছানাটির নিলাম ২ লাখ রিয়াল থেকে শুরু হয়েছিল। একাধিক ক্রেতার মধ্যে তীব্র প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত ১৩ লাখ রিয়ালে এটি বিক্রি হয়।

উল্লেখ্য যে, বাজপাখি নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ডটি এখনো ২০২১ সালের দখলে রয়েছে। ওই বছর প্রথমবারের মতো আয়োজিত নিলামে একটি ‘আল্ট্রা হোয়াইট’ জিরফ্যালকন ছানা ১৭ লাখ ৫০ হাজার রিয়ালে বিক্রি হয়েছিল।

সৌদি ফ্যালকনস ক্লাব আয়োজিত এই নিলামের মূল উদ্দেশ্য হলো সৌদি আরবের ঐতিহ্যবাহী বাজপাখি শিকার ও পালনের সংস্কৃতিকে সংরক্ষণ ও বিশ্বব্যাপী প্রচার করা। এই আন্তর্জাতিক আয়োজনে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রজননকারী, ক্রেতা, শিকারি এবং বাজপাখি-প্রেমীরা অংশ নিয়ে থাকেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page