১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাসই আমাদের জয় এনে দিয়েছে: মেহেদী হাসান মিরাজ ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

  

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া কোনো দেশের অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতির রাতারাতি সমাধান করা কঠিন। তিনি ব্যাখ্যা করেন, ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের মতো বড় অবকাঠামোগত কাজ সম্পন্ন করতে অন্তত দেড় থেকে দুই বছর সময় লাগে। তাই এই সংকট কাটিয়ে উঠতে ন্যূনতম দুই বছর ধৈর্য ধরতে হবে। তিনি আরও জানান, দীর্ঘ সময় ধরে গ্যাস অনুসন্ধানে অবহেলা ছিল, যা এখন কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সরকার সৌরবিদ্যুৎ ও কয়লাভিত্তিক জ্বালানি নিয়ে কাজ করছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে, যা ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে।

রাজস্ব খাতের সংস্কার নিয়ে মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগকে আলাদা করা হবে। রাজস্ব আদায়ের পরিধি বাড়াতে ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে কর নির্ধারণের লক্ষ্যে একটি তথ্যভান্ডার তৈরির কাজ চলছে। এ সময় তিনি দেশের ব্যাংক খাতের নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে বলেন, ব্যাংক খাতে মূলধনের মারাত্মক ঘাটতি রয়েছে, যা কেবল সরকারি সহায়তায় পূরণ করা সম্ভব নয়। খেলাপি ঋণের উচ্চ হারের কারণে অর্থায়নের জন্য বিকল্প উৎসের সন্ধান করা জরুরি হয়ে পড়েছে।

সেমিনারে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং অর্থমন্ত্রী সেসব প্রশ্নের উত্তর দেন। সমাপনী বক্তব্যে অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ব্যবসায়ীরা কেবল সমস্যা চিহ্নিত করতে নয়, বরং সমাধানের অংশীদার হতে আগ্রহী। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফেরাতে এই আলোচনার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page