অনলাইন মর্টগেজ কোম্পানি বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গার্গকে গত ৩ আগস্ট তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ড্যানিয়েল লুইস। ২০২১ সালের ডিসেম্বরে জুম কলের মাধ্যমে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন গার্গ। সেই ঘটনার প্রায় পাঁচ বছর পর এবার নিজেই চাকরি হারালেন তিনি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে গার্গ পুনরায় সিইও পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
গার্গের অভিযোগ, ড্যানিয়েল লুইস তাকে ‘ধোঁকা দিয়েছেন’। তার দাবি, লুইস সামাজিক যোগাযোগমাধ্যমে কোম্পানির কৌশল পছন্দ করার ভান করে পরিচালনা পর্ষদের আস্থা অর্জন করেছেন। প্রায় ছয় মাস আগে হেজ ফান্ড ব্যবস্থাপক লুইস গার্গের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং কোম্পানির খরচ কমানো ও মুনাফা বাড়ানোর বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সিএনএনের বরাতে গার্গ জানান, লুইসের খরচ কমানোর পরিকল্পনাগুলো ভালো হলেও উদ্ভাবন সংক্রান্ত ধারণাগুলো ছিল দুর্বল।
গত ২৭ জুলাই লুইসকে পরিচালনা পর্ষদের সদস্য করা হয় এবং মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনি অন্য পরিচালকদের গার্গকে সরানোর বিষয়ে রাজি করিয়ে নিজেই সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গার্গের ভাষ্যমতে, লুইস শুরু থেকেই সিইও হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন এবং এ বিষয়ে পরিচালনা পর্ষদ ভুল সিদ্ধান্ত নিয়েছে। চাকরি হারানোর পর হাল ছাড়তে নারাজ গার্গ নিজের আইনি লড়াইয়ের জন্য কুইন এমানুয়েরলের অংশীদার ও আইনজীবী অ্যালেক্স সাপিরোকে নিয়োগ দিয়েছেন। তিনি পরিচালনা পর্ষদের কাছে পাঠানো চিঠিতে তাকে পুনরায় সিইও হিসেবে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
গার্গ স্বীকার করেছেন যে, গত ১০ বছর ধরে তিনি কোম্পানি পরিচালনা করলেও সব ক্ষেত্রে বাস্তবায়ন নিখুঁত ছিল না। তিনি আশা প্রকাশ করেন যে, বিষয়টি দ্রুত সমাধান হবে এবং বেটারের ভবিষ্যৎ উজ্জ্বল। উল্লেখ্য, ২০২১ সালে বাজারের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির কারণ দেখিয়ে বেটার ডট কমের মোট কর্মীর প্রায় ৯ শতাংশ বা ৯০০ জনকে ছাঁটাই করেছিলেন গার্গ। সেই সময় ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে পুরো ডাইভার্সিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন টিমও ছিল। এছাড়া, সেই সময় গার্গ প্রায় ২৫০ জন কর্মীর বিরুদ্ধে অতিরিক্ত কাজের সময় দেখিয়ে কোম্পানি থেকে অর্থ চুরির অভিযোগও তুলেছিলেন।
এক সপ্তাহেই বদলে গেল নেতৃত্ব গত ২৭ জুলাই লুইসকে পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত করা হয়।
গার্গ বলেন, আমার ধারণা, সে সবসময়ই সিইও হতে চেয়েছিল।
গার্গ বলেন, এটি স্বীকার করার বিষয় যে আমি ১০ বছর ধরে এটি করে আসছি, তবে বাস্তবায়ন সবসময় নিখুঁত ছিল না।
আমি মনে করি, বেটারের ভবিষ্যৎ এখনও অত্যন্ত উজ্জ্বল।
২০২১ সালে গার্গ বাজারের দক্ষতা, কর্মদক্ষতা ও উৎপাদনশীলতাকে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন।
সূত্র: মানবজমিন


মন্তব্য