২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> ​সুনামগঞ্জ পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন নাগরিক দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে ড্রেনগুলো এখন যেন একেকটি ময়লার ভাগাড়। দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী।সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ড্রেনেজ ব্যবস্থার এক করুণ চিত্র। বিশেষ করে ৭নং ওয়ার্ডের তেঘরিয়া এলাকার আমপাড়া, লম্বা হাটি, মাঝের হাটি ও মড়ল হাটির ড্রেনগুলো এখন কার্যত অকার্যকর। ময়লা জমে থাকায় ড্রেন দেখে বোঝার উপায় নেই যে এগুলো দিয়ে একসময় পানি প্রবাহিত হতো। স্থানীয়দের অভিযোগ, মানুষের অসচেতনতা যেমন দায়ী, তেমনি পৌর কর্তৃপক্ষের চরম উদাসীনতাই এই পরিস্থিতির মূল কারণ। পচা পানির দুর্গন্ধে এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় শিশুরাসহ সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।লম্বা হাঁটি বাসিন্দা ​কামাল মিয়া বলেন, আমরা সাবেক পৌর প্রশাসকের কাছে গিয়েও দাবি জানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। দিন যত যাচ্ছে ময়লার স্তূপ শুধু বাড়ছেই। শহরের পশ্চিম বাজারের বাসিন্দা হরে কৃষ্ণ রাম বলেন, বাজারে ড্রেনের পচা পানি রাস্তায় উপচে পড়ে। স্কুলগামী শিক্ষার্থী আর ব্যবসায়ীরা এই নোংরা পানি মাড়িয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে। বাবুল মিয়া বলেন, গত ৫ বছর ধরে ড্রেনের ময়লা অপসারণের কোনো উদ্যোগ দেখিনি। আমরা চাই দ্রুত সংস্কার করা হোক। ড্রেনেজ ব্যবস্থার এই নাজুক অবস্থার কথা স্বীকার করেছেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল। তিনি জানান,আমরা ড্রেনেজ সমস্যা সম্পর্কে অবগত আছি এবং বর্ষার আগে ধাপে ধাপে ময়লা অপসারণের কাজ চলছে। ঢাকনা না থাকায় ও জনসচেতনতার অভাবে ড্রেনগুলো আবর্জনায় ভরে যাচ্ছে।আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।পৌর কর্তৃপক্ষের আশ্বাস থাকলেও শহরবাসীর দাবি, কেবল মুখে নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা। বর্ষা আসার আগেই যদি ড্রেনগুলো সচল না করা হয়, তবে দুর্ভোগ যে বহুগুণ বাড়বে—তা বলাই বাহুল্য।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান
চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড
কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক
শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার
বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ

You cannot copy content of this page