২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার দীর্ঘ পাঁচ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত চল্লিশের পর উচ্চতা কেন কমে? সতর্ক হওয়া জরুরি কখন বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা
আন্তর্জাতিক:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা
     
             

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদেও প্রচার প্রচারনা ও সভা সমাবেশে প্রার্থীরা জনগনের মনকে আকৃষ্ট করতে সুনামগঞ্জ-১(তাহিরপুর,মধ্যনগর,ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে জনমতের লক্ষ্যে জেলার মধ্যনগর বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপির ও সহযোগি সংগঠনের আয়োজনে মধ্যনগর বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে ও বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য,তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন কমিটির প্রথম যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলী,ধর্মপাশা উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন প্রথম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক,মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোশাহিদ আহমেদ ও মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশারসহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য,তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেছেন,এই জেলা থেকে প্রতিবছর সরকারকে ১২ শত কোটি টাকার উপরে রাজস্ব দেয়া হলেও বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অনেকেই বিনাভোটে সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু তারা এই নির্বাচনী এলাকায় অপার সম্ভাবনা থাকার পর ও এলাকার মানুষের মৌলিক অধিকার রাস্তাঘাট,ব্রীজ কালভার্ডসহ হাজাঁরো বেকার যুবকের কর্মসংস্থানের কোন সুযোগ সৃষ্টি না করে তারা তাদের পকেট ভারি করেছেন। তারা নিজেদের ভাগে্যঁর পরিবর্তন করলেও আমার নির্বাচনী এলাকার জনগনের ভাগ্যেঁর কোন পরিবর্তন হয়নি। তিনি বলেন বিএনপির শাসনামলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছিল। তবে আমাদের আগামীদিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরাকে রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামোতে রাষ্ট্রের উন্নয়ন,বৈষম্যহীন সমাজ গঠন,সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারসহ ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা জনগনের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। তিনি বলেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মাতা বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ পালনে সকল ধরনের ভয়ভীতি,হামলা মামলা উপেক্ষা করে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের লক্ষ্যে জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে রাজপথে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। আমি এই অবহেলিত সুনামগঞ্জ -১ আসনের অসহায়,নির্যাতিত নিপীড়িত মানুষজনের কল্যাণে কাজ করতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাই। নিজে টাকা কামানোর জন্য রাজনীতি করতে আসিনি। আমার সকল ভরসারস্থল হলেন এই আসনের চারটি উপজেলার সর্বস্তরের জনসাধারন। আমি বিশ্বাস করি জনগনের ভালবাসায় আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দেরা আমার অতীতের কর্মকান্ডগুলো বিবেচনায় নিয়ে আমাকে ধানের শীষের মনোনয়ন দিবেন বলে উপস্থিত হাজাঁরো জনতার সামনে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page