২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার গুঞ্জন। সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম শ্রমিক দিবস কোমায় দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত। সভাপতি বাবুল,সাধারন সম্পাদক মাসুদ সখিপুরে মহান মে দিবসে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। চন্দনাইশে জিপ ও মিনি পিকআপের সংঘর্ষ পুকুরে গাড়ি চিকিৎসকসহ আহত বাঁশখালীতে মাদক বিক্রির দায়ে বৃদ্ধের কারাদণ্ড। চকরিয়ায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু অভিযুক্ত বৃদ্ধ পলাতক সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না” সারজিস আলম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি >>> জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন,সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে।’বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুড়িগ্রামে শহরে ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচিতে যোগ দেওয়ার পর বিকালে নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আর যদি আমার কোনো ভাই-বোনের সীমান্তে কাঁটাতারে লাশ ঝুলে— তাহলে কাঁটাতারকে লক্ষ্য করে ‘মার্চ ফর ফেলানীর’ মত লং মার্চ করা হবে।’তিনি আরও বলেন, ‘ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্রজনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না।আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আকড়ে ধরতে কোনো দেশের দালাল হোন তাহলে তাদের পরিনতি খুনি হাসিনার মতো হবে।’লং মার্চের শুরুতে ফেলানী হত্যাসহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার,সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ,শহীদ ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ,নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারসহ ৫ দফা দাবি জানান সারজিস আলম।লং মার্চে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী,যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ,সদস্য সচিব আরিফ সোহেল,বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের দফতর সম্পাদক জাহিদ আহসান,সমন্বয়ক রকিব মাসুদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।এছাড়াও লং মার্চে ফেলানীর বাবা নুর ইসলামও উপস্থিত ছিলেন।লং মার্চটি সকাল ১১ টায় কুড়িগ্রামের জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয়।লং মার্চ শেষ হবে কুড়িগ্রামের নাগশ্বরী উপজেলা রামখানা ইউনিযনের নাখারগন্জ গ্রামে ফেলানীর বাড়িতে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page