২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিক ফোরাম গঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম সংবাদদাতা >>> চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্যে ‘সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম’ গঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ।সভায় এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শাহজাদা মিনহাজ (মাই টিভি), মিজানুর রহমান রুবেল (গ্লোবাল টিভি), আব্দুল্লাহ আল মারুফ (বিজয় টিভি), আবুল কালাম আজাদ (মুহোনা টিভি), এরশাদ আলম (গ্লোবাল টিভি) এবং রনি দেব।সভায় বক্তারা বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এই সংগঠন গঠনের মূল উদ্দেশ্য। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভা শেষে আগামী তিন মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page