২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও শাহমখদুম থানা পুলিশ। এ সময় ৬৫০ গ্রাম গাঁজা ও ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দামকুড়া থানার নতুন মধুপুর বটতলা গ্রামের আক্তার হোসেন ববির (৫০) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ববিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।অভিযানে ববির হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গোদাগাড়ী থানার বিদিরপুর গ্রামের মৃত আবুল কালাম সরকারের ছেলে মো. সুরুজ (৪৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ববি ও সুরুজ পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে। পলাতক সুরুজের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।অন্যদিকে, একই দিন রাত সোয়া ৯টার দিকে পবা থানা পুলিশ পারিলা ইউনিয়নের ঘোলহাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মো. সুজন আলী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ ডাবতলা থেকে সিটিহাট এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে মুশফিকুর রহমান আকাশ (২৫) নামে আরেক যুবককে গ্রেপ্তার করে। তিনি রাজপাড়া থানার মহিষবাথান গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে। তার হেফাজত থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক সুরুজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page