১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার-

চকরিয়া থানা পুলিশের অভিযানে দেশে তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার থানা পুলিশের পৃর্থক দল উপজেলার খুটাখালী ও চিরিঙ্গা ইউনিয়নের দুর্গম জনপদে অভিযান চালিয়ে একটি বাড়ি এবং একটি পরিত্যক্ত ফ্ল্যাটফরম থেকে এসব গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোঃ আরিফুর রহমান।চকরিয়া থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনার আলোকে মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধ নির্মূলে চকরিয়া থানা পুলিশ বর্তমানে বিশেষ অভিযান শুরু করেছেন।এরই অংশ হিসেবে জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজের তত্ত্বাবধানে ও থানার ওসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাত পৌঁনে তিনটার দিকে অভিযানে থাকা পুলিশ দল চকরিয়া উপজেলার খুটাখালী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি কাচারী পাড়া এলাকায় জনই মোঃ ফরিদুল আলমের বসতঘরে কতিপয় দুষ্কৃতিকারী অবস্থান করছেন।এসময় পুলিশ দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে গেলেও বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে সানশেডের ওপর থাকা একটি পুরোনো ছেঁড়া স্কুলব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, অভিযানের দ্বিতীয় পর্যায়ে গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ বালুছিড়া সওদাগর ঘোনা এলাকার এসকে কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের পরিত্যক্ত প্ল্যাটফর্মে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কতিপয় অস্ত্রধারীদের মজুদ রাখা ৪১ রাউন্ড রাইফেলের গুলি, ৪২ রাউন্ড মেশিনগানের ক্যালিবারের গুলি, ৪৯ টি রাইফেলের গুলির খোসা ও ২৪ টি মেশিনগানের ক্যালিবারের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ওসি মোঃ আরিফুর রহমান বলেন, খুটাখালী ও চিরিঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র গুলি উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে চকরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা ও একটি জিডি রেকর্ড করা হয়েছে। ঘটনায় জড়িতদের সনাক্ত পুর্বক গ্রেফতারে পুলিশ কাজ করছেন। পাশাপাশি অপরাধমুক্ত চকরিয়া গড়তে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা
উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page