আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব প্রিটন সরকার এর সুদক্ষ নির্দেশনা সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ শাহরিন হোসেন সঙ্গীয়ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া শহিদুল ইসলাম আব্দুল আজিজ
নেজাম উদ্দিন প্রকাশ হাছান,নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷২৮ শে ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃতরা হলেন > মোঃ শহিদুল ইসলাম প্রঃ ডাকাত শহীদ(৪০),চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলা ৬নং এওচিয়া ইউনিয়ন ফৌজ্জা বর বাড়ী এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে৷মোঃ আব্দুল আজিজ(৩৬) চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা মিয়ার বড় পাড়ার -আলী হোসেনের ছেলে ৷
নেজাম উদ্দিন প্রকাশ হাছান(২৩), সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া- আবু তাহের, এক ছেলে ৷সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার গণমাধ্যমকে বলেন ,সাতকানিয়া থানাধীন বনিক পাড়া সাকিনে সংঘটিত হওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ শহিদুল ইসলাম প্রঃ ডাকাত শহীদ(৪০) মোঃ আব্দুল আজিজ(৩৬)নেজাম উদ্দিন প্রকাশ হাছান(২৩)কে গ্রেফতার করা হয়।শহীদুল ইসলাম প্রকাশ (ডাকাত শহীদ) বর্তমান বিভিন্ন হত্যা মামলা সহ ২৭ টি মামলার আসামি।আমরা গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার পুলিশ টিম তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ৷গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রটোকলের মাধ্যমে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷


মন্তব্য