১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের গৃহহীন ও অসহায় এক নিঃসন্তান হিন্দু দম্পতির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান। ঘর নির্মাণের সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দম্পতিকে নগদ ৪০ হাজার টাকা, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে।

সহায়তা পাওয়া ওই দম্পতি হলেন-সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুপাপাড়া এলাকার বাসিন্দা সুদির কান্তি দাশ ও তাঁর স্ত্রী। নিঃসন্তান এই দম্পতি দীর্ঘদিন ধরে ঘরহীন অবস্থায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এই দম্পতির অসহায়ত্বের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর কাইছার হামিদ। প্রকাশিত ওই প্রতিবেদনটি সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসানের নজরে আসে। ভিডিওটি দেখার পরপরই তিনি কন্টেন্ট ক্রিয়েটরকে ফোন করে ওই দম্পতিকে তাঁর কার্যালয়ে নিয়ে আসার নির্দেশ দেন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ওই দম্পতিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ইউএনও তাঁদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি ব্যক্তিগত ও প্রশাসনিক উদ্যোগে তাঁদের ঘর নির্মাণের জন্য নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। পাশাপাশি তাঁদের হাতে খাদ্যসামগ্রী ও কম্বল তুলে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে এমন মানবিক সহায়তা পেয়ে আপ্লুত হয়ে পড়েন সুদির কান্তি দাশ ও তাঁর স্ত্রী। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীর্ঘদিন ধরে ঘরহীন থাকা এই দম্পতির পুনর্বাসনে উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসী এবং সচেতন মহলে ব্যাপক প্রশংস কুড়িয়েছে।

সাতকানিয়ার ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন,
সমাজের পিছিয়ে থাকা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে এই নিঃসন্তান দম্পতির মানবেতর জীবনের বিষয়টি আমাদের নজরে আসে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য আপাতত নগদ ৪০ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি তাঁদের স্থায়ী পুনর্বাসনে সরকারি অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় আনার প্রক্রিয়াও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির
কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা
পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ
ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ
সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান

You cannot copy content of this page