আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ১৬/জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সকাল ১২ টার সময় উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস সভাপতিত্ব করেন।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য এমএ মোতালেব সিআইপি, সাধারণ সভায় উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা ও আইন—শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আরাফাত সিদ্দিকী,সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে মো. আবু ছালেহ, মো. সেলিম, মোজাম্মেল হক, মোর্শেদুল আলম চৌধুরী, আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার, তাপস কান্তি দত্ত, ওচমান আলী, রমজান আলী, নাছির উদ্দিন টিপু, মো. জসিম উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসন, পৌরসভা, চেয়ারম্যান ও সর্বস্থরের জনসাধারণের সাথে একমত বিনিময় সভায় মিলিত হন।সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য এমএ মোতালেব সিআইপি বলেন, আমার সংসদীয় এলাকায় এক সময় এমপি’র সরকারি বরাদ্দ কত ছিল, তা সাধারণ মানুষের জানার সুযোগ ছিল না। আমার সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনায়নের লক্ষে আগামীতে এমপি’র জন্য সরকারি বরাদ্দ কত তা ওপেন করে দেওয়া হবে তাতে কোন প্রতিবন্ধকতা থাকবে না। আমি বড় ভাই, ছোট ভাই বুঝি না। সকল ধরনের অপকর্ম মুছে দিয়ে স্বচ্ছতা পেরিয়ে আনতে চাই। তিনি গতকাল (মঙ্গলবার) সকালে এমপি নির্বাচিত হওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম বার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইন—শৃঙ্খলা ও সাধারণ সভায় এসব কথা বলেন।তিনি আরো বলেন,গ্রামে গঞ্জে চুরি ডাকাতি বন্ধে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য থানা-পুলিশের প্রতি নির্দেশ দেন।গত জাতীয় নির্বাচনকে ইস্যু করে কেউ কোন সহিংসতায় জড়ালে তার দায়ভার আমি নিব না,তাই কাউকে কোন ধরনের সহিংসতা এবং অপকর্মে না জড়ানোর অনুরোধ করছি। তিনি মাসিক আইনশৃঙ্খলা কমিটির সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে পরবর্তী সভায় উপস্থাপন করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, ইউনিয়ন পর্যায়ে বিচারপ্রার্থী জনসাধারণ হয়রানির শিকার হচ্ছেন। তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাধারণ মানুষদের আস্থা তৈরি করার পরামর্শ দেন এবং গ্রাম আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার সম্পন্ন করার অনুরোধ জানান।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, কাজের স্বাধীনতা দিলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও ছিনতাই সাতকানিয়া থেকে নির্মুল করা হবে। অতীতে আমার এসব কাজের অভিজ্ঞতা রয়েছে। মনে রাখবেন, সাধারণ মানুষের জন্য সাতকানিয়া থানা ভীতির নয়, সেবা দেওয়ার জায়গা৷সভায় চুরি ডাকাতি ও নানা অপরাধ বন্ধে গুরুত্বপূর্ণ ভবনসমূহে সিসিটিভি ক্যামেরা বসানো, উপজেলা পরিষদ চত্বরে বখাটেদের উৎপাত বন্ধ করা, পৌর এলাকায় সড়কের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান, কেরানিহাট, রাস্তার মাথা ও পৌর এলাকার ডলু ব্রিজ, মোটর স্টেশন, পোস্ট অফিস মোড় যানজট মুক্ত রাখা। পাহাড়ি অঞ্চলে বসবাসরত রোহিঙ্গাদের উচ্ছেদ, এছাড়া অবৈধ সিএনজি স্টেশন, করাতকল বন্ধে এখনো কোনো অভিযান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।এছাড়া ভেজাল খাদ্য ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করাসহ অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা পরিষদ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।


মন্তব্য