৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আরজেএফ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আসামীদের ফাঁসির দাবি ও তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবে আরজেএফ।১১ আগস্ট সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আরজেএফ’র সাধারণ পরিষদ সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে নাগরিক শোক সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, নিউজ এডিটর গিল্ডস এর সভাপতি বাদল চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য মোঃ মতিউরি রহমান সরদার, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, আরজেএফ’র ভাইস চেয়ারম্যান কবি জামান ভূঁইয়া, মোঃ নাসিম খান, আরজেএফ’র যুগ্ম মহাসচিব চৌধুরী মঞ্জুর রাহী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর এ সুজন মাহমুদ, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদ, ঢাকা মহানগর আরজেএফ’র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা আরজেএফ’র সহ-সভাপতি মনিকা বেগম, ঢাকা জেলা আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ফারুক, দৈনিক সরেজমিনের স্টাফ রিপোর্টার আজিম মিয়া। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, মহিলা সম্পাদিকা উর্মী রহমান, সাধারণ পরিষদ সদস্য মঞ্জিলা চৌধুরী আশা, ভারপ্রাপ্ত অর্থ সচিব মনোয়ারা খানম, সাবেক সহ-দপ্তর সম্পাদক আজিজুন নাহার, কবি এম মনিরুল ইসলাম, বীমা কর্মী ও সংগঠক আব্দুল আলীম প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page