১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

সখিপুরে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর এলাকায় এক মুদি ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার(২৩ জানুয়ারি)স্থানীয়রা ভোরে বাড়ির পাশে লেবু বাগানের ভিতরে নিহতের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ সূত্রে ঘটনার বিবরণে জানা যায়,নিহত আব্দুল সালাম (৫০) কাকড়াজান ইউনিয়নের আমির আলীর ছেলে। স্বজনরা জানায়,নিহত সালাম শ্রীপুর বাজারের মুদি ব্যবসায়ী ছিল। পরিবারের লোকজন তার দোকান বন্ধ পেয়ে রাত থেকেই খোঁজাখুঁজি করছিল।পরে লেবু বাগানের ভিতরে গলাকাটা মরদেহ পাওয়া যায়। হত্যা সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান,ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page