২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শুধু একটি নির্বাচনের জন্য এদেশে বিপ্লব হয় নাই : মাওলানা বোরহান উদ্দিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>>শুধু একটি নির্বাচনের জন্য এদেশে বিপ্লব হয় নাই, শুধু একটি নির্বাচনের জন্য এই দেশে আন্দোলন সংগ্রাম হয় নাই, শুধু একটি নির্বাচনের জন্য এদেশে এত মানুষ খুন হয় নাই, সুতরাং আগামীতে যেই নির্বাচন হবে তার পূর্বে এদেশে মৌলিক পরিবর্তন আনতে হবে,যাতে করে মানুষ আজীবন নিজের ভোট স্বাধীনভাবে দিতে পারে,তা না হলে আরেকটি দল ক্ষমতায় এসে নিজেদের মন মত সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় কুক্ষিগত করতে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে এই সুযোগ আর দেওয়া যায় না, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাচারী বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা যখন বুঝতে পেরেছে আর বেশিদিন ক্ষমতা নেই; তখন মাওলানা সাঈদীকে সুস্থ অবস্থায় জেল থেকে হাসপাতালে এনে ইনজেকশন দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।হাসিনা জামায়াতকে টার্গেট করেছে।কারণ হাসিনা বুঝতে পেরেছে জামায়াত এই দেশে কাজ করলে হাসিনার দেশ বিরোধী কাজ এদেশে টিকবে না। ভারত ও শেখ হাসিনার পরিকল্পনায় জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে। ‘তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছু করতে গেলে কারো কারো মায়াকান্না হয়।এই দেশকে নতুনভাবে তৈরি করতে পরীক্ষিত দেশ প্রেমিকদেরকে ক্ষমতায় বসাতে হবে।পরীক্ষিত সেই দেশ প্রেমিক হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন,চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান,পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসাইন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক,উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ,চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন,উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন,উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া,শুরা ও কর্মপরিষদ সদস্য তাওহিদুল ইসলাম প্রমুখ।চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়নের শতশত নেতাকর্মীর উপস্থিতিতে ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page