১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

লোহাগড়া বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের ফলাফল বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা নড়াইল নড়াইল>>>নড়াইলের লোহাগড়া বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচনের ফলাফল বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।গতকাল বুধবার ৮ (জানুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিলটি বাজার সমবায় সমিতির সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জয়পুর ঈদগাহ মোড়ে এসে শেষ হয় ।পরে সমাবেশে বক্তব্য রাখেন, বাজার বণিক সমিতির নিবার্চনে সভাপতি প্রার্থী আজিজার রহমান সরদার, সাধারন সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম,আকিদুল ইসলাম,খোকন সরদার লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালেহা বেগম। এ সময় বক্তারা বলেন গত ২৮ ডিসেম্বর/২০২৪ তারিখে লোহাগড়া বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান। তিনি ভোটের আগে প্রায় দুই শতাধিক কার্ডে ব্যবসায়ীর পরিচিতি নাম-ঠিকানা ,ছবি,দোকানের নাম,ভোটার নং ইত্যাদি ফাঁকা রেখে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ব্যাবসায়ী পরিচিতি কার্ড ইস্যু করেন। নির্বাচিত প্রার্থীরা এ সব কার্ডে নিজেস্ব লোকের ছবি,ভুয়া দোকান ঘর নাম ঠিকানা লিখে জাল ভোট দিয়েছেন। যে কারনে মোট ভোটারের সাথে কাষ্টিং ভোটের গরমিল হয়। আমরা এ ব্যাপারে আপত্তি দিলে সভাপতি আব্দুর রহমান ও প্রিজাইডিং অফিসার আমাদের কথা কর্নপাত না করে তড়িঘড়ি করে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। আমরা এর প্রতিবাদ করছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সুষ্ঠু তদন্তসহ পুনরায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দিয়েছি।এব্যাপারে সমবায় অফিসার আব্দুর রহমান জানান, নতুন ভোটার করা এবং পুরাতনদের কার্ড হারানোর ক্ষেত্রে বাজারের আদায়কারী উজ্বলের কাছে প্রায় দেড় শতাধিক ফাঁকা কার্ড ইস্যু করে দেওয়া হয়েছিল। যারা বকেয়া টাকা পরিশোধ করে কার্ড নিয়েছে এবং ভোটার তালিকায় নাম অন্তভূক্ত করেছে কেবলমাত্র তারাই ভোট দিতে পেরেছে। এ ক্ষেত্রে জাল ভোট হওয়া বা গ্রহন করার কোন সুযোগ ছিল না। নির্বাচনের ফলাফল তৈরীর সময় সকল প্রার্থীর প্রতিনিধি, পুলিশ এবং সেনা সদস্যের উপস্থিততে করা হয়েছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম।
চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ
ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার
প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক
শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান
ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী
বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর

You cannot copy content of this page