১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত নগরকান্দা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ শোভাযাত্রা অনুষ্ঠিত জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান চাটখলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন মুলাদীতে আঃ ছত্তার খানের আয়োজনে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠিত সাতকানিয়ায় সিআর পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার দশমিনায় ট্রাক থামিয়ে মাছ ডাকাতি: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

লালমনিরহাটে মা-বাবা-ছেলে মিলে প্রতিবেশীর সন্তানকে অপহরণ করে হত্যার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো:সিরাজুল ইসলাম পলাশ >>> এক দম্পতি ও তাদের ছেলের বিরুদ্ধে প্রতিবেশীর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় অপহরণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িসংলগ্ন সেপটিক ট্যাংকের পাশের একটি গর্তে শিশুটির মরদেহ পাওয়া যায়।ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকির পাড়া গ্রামে। শিশুটিকে অপহরণ ও হত্যায় অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার তিনজন হলেন— শহীদুল (৪৫) এবং তার স্ত্রী সাহানা (৩৭) ও ছেলে সোহান (১৮)।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ মার্চ) দুপুর থেকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী আনসারিয়া নুরানী মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শাকিলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলে শিশুটির মা জয়নবের মোবাইলে কল করে জানানো হয়, শিশুটিকে অপহরণ করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।শিশুটির পরিবার এ ঘটনা পুলিশকে জানায়। পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতিবেশী শহীদুল ও তার ছেলে সোহানকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে শহীদুলের স্ত্রী সাহানাকেও আটক করা হয়। তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় শহীদুলের বাড়িসংলগ্ন একটি কাঁচা সেপটিক ট্যাংক থেকে শিশু শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।শিশুটির মরদেহের গলায় বড় দাগের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, শিশুটির গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। মরদেহ গুম করতেই সেপটিক ট্যাংকের পাশে একটি গর্ত করে মরদেহটি লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, শিশু শাকিলকে অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে। শিশু শাকিলের পরিবার এ ঘটনায় হত্যা মামলা করেছে। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page