১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করার লক্ষ্যে এক মাদকাসক্তি প্রতিরোধ ও জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বকশিরখীল এলাকায় এই সভার আয়োজন করা হয়।মাদক যেখানে, প্রতিরোধ সেখানে-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হক সওদাগর। মাওলানা মোরশেদুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান,সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীরে জামায়াত, মাওলানা আবু তাহের এবং দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি,চট্টগ্রাম রহমানিয়া স্কুল এন্ড কলেজের,চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনা ইউনিয়ন শাখার সেক্রেটারি যায়েদ হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,যাদের মধ্যে শেখ আহমদ, আহমদ সৈয়দ, আব্দুল আওয়াল, নাছির ও এহলাস সহ আরও অনেকই।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মাদকের করাল গ্রাস থেকে আমাদের তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে এখনই সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে। মাদক শুধু একটি জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা অত্যন্ত জরুরি।” তিনি উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে একসাথে আওয়াজ তোলার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। সভায় এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও যুবসমাজ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন

You cannot copy content of this page