১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় নবনির্মিত একটি সেফটি ট্যাংকির সাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোঃ আশরাফ মোল্লা (৪৫)। এই ঘটনায় স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার একটি বাড়িতে বাথরুমের জন্য নতুন নির্মিত সেফটি ট্যাংকির ভেতরে কাজ করতে নামেন তরুণ শ্রমিক মোহাম্মদ নূহু। ট্যাংকির ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তিনি ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন।সহকর্মীকে বাঁচাতে কোনো রকম সুরক্ষাসামগ্রী ছাড়াই দ্রুত ট্যাংকির ভেতরে নেমে যান অপর শ্রমিক আশরাফ মোল্লা। কিন্তু দুর্ভাগ্যবশত বিষাক্ত গ্যাসের তীব্রতায় মুহূর্তের মধ্যে তিনিও ট্যাংকির ভেতরেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।ট্যাংকির ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। ট্যাংকির একপাশের কংক্রিটের অংশ ভেঙে দুই শ্রমিককে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে; উদ্ধারের আগেই দুই জনেরই মৃত্যু হয়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন বন্ধ থাকা নতুন ট্যাংকির ভেতরে প্রাণঘাতী মিথেন ও কার্বন মনোক্সাইডসহ অন্যান্য বিষাক্ত গ্যাস জমে থাকার কারণেই এই দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন,আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি এবং দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহ কাজ চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়রা মনে করছেন, পর্যাপ্ত নিরাপত্তা ও সচেতনতার অভাবে সেফটি ট্যাংকি পরিষ্কার বা সাটারিং খুলতে গিয়ে এমন তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে। কাজ শুরুর আগে গ্যাস পরীক্ষা ও অক্সিজেন মাস্ক ব্যবহার করলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page