২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০০ ঘর ও উপহার সামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২ একর জমি এখন দেশের প্রতিরক্ষা শিল্পের সম্প্রসারণে ব্যবহৃত হতে যাচ্ছে। সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ বিনাবেতনে ১৩ বছর: ৫ হাজার প্রাথমিক বিদ্যালয় ও ২০ হাজার শিক্ষকের মানবেতর জীবন। চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা সখিপুরে সড়ক দুর্ঘটনায় মা ও এক বছরের শিশু সন্তান নিহত বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা। চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
     
             

লালমনিরহাটে মা-বাবা-ছেলে মিলে প্রতিবেশীর সন্তানকে অপহরণ করে হত্যার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো:সিরাজুল ইসলাম পলাশ >>> এক দম্পতি ও তাদের ছেলের বিরুদ্ধে প্রতিবেশীর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় অপহরণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িসংলগ্ন সেপটিক ট্যাংকের পাশের একটি গর্তে শিশুটির মরদেহ পাওয়া যায়।ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকির পাড়া গ্রামে। শিশুটিকে অপহরণ ও হত্যায় অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার তিনজন হলেন— শহীদুল (৪৫) এবং তার স্ত্রী সাহানা (৩৭) ও ছেলে সোহান (১৮)।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ মার্চ) দুপুর থেকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারী আনসারিয়া নুরানী মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শাকিলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলে শিশুটির মা জয়নবের মোবাইলে কল করে জানানো হয়, শিশুটিকে অপহরণ করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।শিশুটির পরিবার এ ঘটনা পুলিশকে জানায়। পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতিবেশী শহীদুল ও তার ছেলে সোহানকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে শহীদুলের স্ত্রী সাহানাকেও আটক করা হয়। তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় শহীদুলের বাড়িসংলগ্ন একটি কাঁচা সেপটিক ট্যাংক থেকে শিশু শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।শিশুটির মরদেহের গলায় বড় দাগের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, শিশুটির গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। মরদেহ গুম করতেই সেপটিক ট্যাংকের পাশে একটি গর্ত করে মরদেহটি লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, শিশু শাকিলকে অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে। শিশু শাকিলের পরিবার এ ঘটনায় হত্যা মামলা করেছে। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০০ ঘর ও উপহার সামগ্রী বিতরণ
বিনাবেতনে ১৩ বছর: ৫ হাজার প্রাথমিক বিদ্যালয় ও ২০ হাজার শিক্ষকের মানবেতর জীবন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
ন্যাটোর আদলে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’: যোগদানের বিষয়ে কী ভাবছে বাংলাদেশ?
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ: বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বড় চ্যালেঞ্জ
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারির মৃত্যু
মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীর পাশে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page