২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

লালমনিরহাটের কৃতি সন্তান মুনকি আক্তারকে সংবর্ধনা জেলা প্রশাসকের।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ফারুক হোসেন আদিতমারী প্রতিনিধি (লালমনিরহাট) >>> অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করায় গর্বিত ফুটবলার মোছা: মুনকি আক্তারকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা।রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এইচ এম রকিব হায়দার।বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহসান,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী পরিচালক আবদুস সালাম শিকদার,জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন,কোচ শরিফুল ইসলাম ও আইয়ুব আলী সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যগন।এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল আহমেদ।এ সময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মুনকি আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে।এ সময় মুনকি আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, “লালমনিরহাট একটি অবহেলিত জেলা। আমি সরকারের কাছে অনুরোধ জানাই,আমাদের খেলাধুলার জন্য পাটগ্রামে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হোক।”জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, মুনকি আক্তারকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সেই সাথে আরো যারা নারী খেলোয়াড় রয়েছেন তাদেরকেও সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে।তিনি আরও বলেন, “আমরা চাই মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক। যেহেতু মুনকির পরিবার আর্থিকভাবে অসচ্ছল। তাই তাদের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page