১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ার দেওয়ানহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিষাক্ত রং মেশানো মাছ জব্দ ও ধ্বংস শিবপুরে স্বাধীনতা দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সখিপুরে দুর্যোগ প্রস্তুুতি উপলক্ষে মহড়া ও আলোচনা সভা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ২১টি দোকান পুড়ে গেছে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ফারুকের কান্ড। বাঁশখালীর গন্ডামারায় এমপি জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা কক্সবাজার সৈকতে কোন অবৈধ স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, আহত ১৭ সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন দোহাজারীতে সিএনজি-অটোরিকশা চালকদের হয়রানি বন্ধের নির্দেশ এমপি জসিম উদ্দিনের
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুড়িগ্রাম
  • রাজিব পুরে বিদ্যুতের সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন কর্মসূচি।
  • রাজিব পুরে বিদ্যুতের সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন কর্মসূচি।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আতাউর রহমান,রাজিবপুর,কুড়িগ্রাম>>> কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার বিদ্যুতের সুষম বণ্টনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।বুধবার বেলা ১১টার দিকে রাজিব পুরের সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।তাদের সাথে সহমত পোষণ করেন রাজিবপুর উপজেলার সকল ফোরামের ব্যক্তি বর্গ ও সাধারণ গ্রাহকরা।রাজিব পুর বাজারের সুপার মার্কেট এর সামনে আধঘন্টা ব্যাপী মানব প্রাচীর করে রাখেন জনতা।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাষ্টার আমিনুর রহমান,আল আমিন,আব্দুর রহিম,রোমাঞ্চ ও মোখলেছুর রহমান প্রমুখ।বক্তারা বলেন পল্লী বিদ্যুৎ সমিতির ভেল্কি বাজিতে দিশেহারা গ্রাহকরা।দিনেরাতে গড়ে ৩/৫ঘন্টা বিদ্যুৎ থাকে। ২০থেকে ৩০মিনিট বিদ্যুৎ থাকার পর চলে‌ যায়।আসে ২/৩ঘন্টা পরে।ভাদ্রের প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে গ্রাহকদের।অথচ মাস শেষে পরিশোধ করতে হয় অবাঞ্চিত বিদ্যুৎ বিল।এভাবে আর চলতে দেয়া যায় না।আগামী দিনগুলোতে বিদ্যুৎ সমিতি এহেন অবস্থার পরিবর্তন না করে, তাহলে দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে রাজিব পুর বাসী।এ ব্যাপারে রাজিবপুর পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে কাউকে মোবাইল ফোনে পাওয়া যায় নি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page