মীর জাহেদ,রাঙ্গুনিয়া প্রতিনিধি >>> রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান গ্রুপের কথিত কিলিং স্কোয়াডের প্রধান দিদার আলম ও তার সহযোগী আবসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ আগস্ট) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারের সময় দিদার আলমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার আরও জানান, এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তও গুরুত্বের সঙ্গে এগিয়ে চলছে বলে তিনি জানান।


মন্তব্য