১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> এনসিটি-সিসিটিসহ কোনো স্থাপনা ইজারা না দেওয়ার দাবি, ১৫ আগস্ট নাগরিক কনভেনশনের ঘোষণা চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটিসহ অন্যান্য স্থাপনা দেশি-বিদেশি মালিকানায় ইজারা দেওয়ার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। সংগঠনটির নেতারা বলেছেন, বন্দর ইজারার প্রশ্নে সরকারকে অবশ্যই জনগণের কথা শুনতে হবে এবং জনগণের মতামত উপেক্ষা করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।০৩ আগস্ট(সোমবার) দুপুরে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বন্দর অভিমুখে ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে পদযাত্রা কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। কর্মসূচির আগে বাদামতলী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত বলেন, ১৯৯৭ সাল থেকে বন্দর রক্ষার আন্দোলন চলছে এবং শ্রমিকরা কোনোভাবেই বন্দর ইজারা দিতে দেবেন না। তিনি বলেন, নির্বাচিত সরকারের উচিত জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া। ভুল সিদ্ধান্ত নিলে অতীতের মতো রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। জনগণের অর্থে নির্মিত কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, বন্দর পরিচালনায় কর্তৃপক্ষের অদক্ষতার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে ইজারার পথ তৈরি করা হচ্ছে। এ আন্দোলন শান্তিপূর্ণ এবং জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলন বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান, একই দাবিতে আগামী ১৫ আগস্ট একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হবে।ডক বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম বলেন, সরকারকে বিব্রত করতে নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যেই এ আন্দোলন। তার দাবি, বন্দর পরিচালনায় দেশীয় জনবলই যথেষ্ট সক্ষম এবং বিদেশি প্রতিষ্ঠানের প্রয়োজন নেই।টিইউসির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান বলেন, চট্টগ্রাম বন্দর সরকারের নিয়ন্ত্রণেই পরিচালিত হওয়া উচিত। তার ভাষ্য, বন্দর দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই কোনো অবস্থাতেই এটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া যাবে না।বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page