২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ২,৮৫৭ টাকা বিচ্ছেদের পথে জনপ্রিয় কোরীয় তারকা জুটি লিম জি–ইয়ন ও লি দো–হিউন গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল, বাতিল মরক্কোর জয় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে দেখা দিল মতভেদ রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তনে বিধ্বস্ত পিএসভি আইন্দহোভেন মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি পোশাক শ্রমিক মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
আন্তর্জাতিক:
মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত
     
             

মোংলা বন্দরে দুই জাহাজ থেকে সার খালাস বন্ধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা প্রতিনিধি>>> বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত দু’ দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবনসংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।এ কারণে মোংলা বন্দরে অবস্থান করা ৮টি পন্যবাহী জাহাজের মধ্যে দুটি জাহাজে পন্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে।খালাস বন্ধ হওয়া বিদেশি জাহাজ দুটিতে কানাডা থেকে সার আমদানি করা হয়েছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সোমবার (২৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করে।মোংলা বন্দরের ৬ নম্বর বয়ায় নোঙ্গর করা পানামা পতাকাবাহী ‘ এমভি ফেডারেল ইবুকু’ এবং হারবাড়িয়া ১১ নম্বর বয়ায় নোঙ্গর করা লাইব্রেরিয়া পতাকাবাহী ‘ এমভি সেন্টিনেল’ জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বলেন, গত ২৯ জুলাই কানাডা থেকে ফেডারেল ইবুকি জাহাজে ২৯ হাজার ৫০০ টন সার আমদানি করা হয়।এরমধ্যে ৬ হাজার ৫০০ টন সার খালাস করা গেছে।এছাড়া একই দেশ থেকে গত ২৫ আগষ্ট সেন্টিনেল জাহাজে করে ২৬ হাজার টন সার আমদানি হয়। সেটি থেকে খালাসই শুরু হয়নি।গত দু’ দিনের টানা বৃষ্টিতে জাহাজ দুটি থেকে সার খালাস বন্ধ রাখা হয়েছে,বৃষ্টি কমে গেলে পুনরায় সার খালাস করা হবে বলেও জানান তিনি।এছাড়া বন্দরে অবস্থান করা ক্লিংকার,জিপসাম,মেশিনারিসহ আরও ছয়টি জাহাজ থেকে পন্য খালাস ব্যহত হচ্ছে বলে জানা গেছে।এদিকে গত দু’ দিন ধরে টানা ভারী বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের।ভেসে গেছে উপজেলার বিভিন্ন চিংড়ি ঘের।সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুন।মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, মোংলা এলাকায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে অন্তত এক হাজারের ওপরে চিংড়ি ঘের ডুবে গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ
আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা
পটিয়ার জান্নাতের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কেড়ে নিল মোটর বাইক।
দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।
মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন
কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

You cannot copy content of this page