৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলায় কৃষকলীগ নেতাসহ গুরুতর জখম ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস, ইমন মোংলা (বাগেরহাট):

মোংলায় পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় কৃষকলীগ নেতা ও ব্যবসায়ী শাহিনসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এজাহারের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। অভিযোগের বিবরণ ও আহতদের পরিবার জানান, পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা শাহিন হাওলাদারের (৪৮) সাথে একই এলাকার হারুন অর রশিদ খলিফার দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক শক্রুতা/বিরোধ চলে আসছিল। পূর্বের সেই শক্রুতার জেরে হারুন অর রশিদ খলিফা (৫২), তার ভাই মামুন খলিফা (৪৫) ও ছেলে রনি খলিফা (২২) এবং হৃদয় খলিফা (২৫)সহ আরো ৪/৫জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে মামার ঘাটের বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী এবং উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শাহিন হাওলাদারের দোকানে অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীরা দোকানে থাকা শাহিন হাওলাদার (৪৮), তার ছেলে সাদনান তাওহিদ বুলবুল (১৯) ও শ্যালক আজম হাওলাদারকে হাতুড়ি, রড ও লাঠি দিয়ে উপর্যুপুরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী শাহিন হাওলাদার বলেন, পূর্ব শক্রুতার জের ধরে হারুন অর রশিদ খলিফা গং তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিটসহ দোকানের দুইটি ক্যাশে থাকা নগদ ৮লাখ ৪০হাজার টাকা ও ২৫হাজার টাকা মূল্যের কয়েকটি মোবাইল ফোন লুটে নিয়ে যান।এ ঘটনার বিষয়ে হারুন অর রশিদ খলিফা বলেন, আমি কিংবা আমরা কেউই শাহিন হাওলাদারের উপর কোন হামলা করিনি, আর দোকানের টাকা—পয়সাও নিইনি। বরং শাহিনই আমাদের উপর হামলা চালিয়েছেন বলে দাবী করেছেন তিনি।এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মামার ঘাটের ব্যবসায়ী শাহিন হাওলাদারের ছেলে সাদনান তাওহিদ বুলবুল সোমবার বিকেলে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ এজাহারের তদন্ত সাপেক্ষে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page