৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫ বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার ইন্টারনেটে শিক্ষাব্যবস্থা-ডাঃ ফারহানা মোবিন সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান সাতকানিয়ায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল)সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিনের সভাপতিত্বে, সহকারী শিক্ষক রুমানা আক্তার ও অপু দত্তের যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি যায়েদ হোসাইন,জোটপুকুরিয়া বাজার কমিটির সভাপতি শেখ আহমদ,কাঞ্চনা ইউনিয়ন জামাতের সহ সেক্রেটারি আব্দুল গনি, অভিভাবক মুহাম্মদ ইউনুছ,স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মো. নাছির উদ্দীন।অনুষ্ঠানে প্রধান বক্তা মাওলানা আবু তাহের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একসময় বলা হতো লেখায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়,এতে কাঙ্ক্ষিত নম্বর পাওয়া যায় না। তাই তোমাদের লেখার সময় বানান ও ব্যাকরণের নির্ভুলতার প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে।তিনি আরও বলেন,তোমাদের মনে রাখতে হবে, এই বিদায় কোনো চূড়ান্ত বিদায় নয়, বরং এটি তোমাদের উচ্চতর জীবনের এক নতুন পদযাত্রা। তোমাদের ভেতরে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জনই যথেষ্ট নয়, বরং সততা, আদর্শ চরিত্র এবং শিষ্টাচারের মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।বিদ্যালয় এডহক কমিটির সভাপতি,শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা পুরো বিদ্যালয় প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় এনেছি। বর্তমানে বিদ্যালয়ের মাঠ সংস্কারের কাজ চলমান রয়েছে। ল্যাব স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যা দ্রুতই বাস্তবায়ন হবে। এছাড়া নতুন ভবন নির্মাণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আমাদের আশ্বস্ত করেছেন,বিদ্যালয়ের তিন পাশে ওয়াল নির্মাণ সম্পন্ন হয়েছে,বাকি রিটার্নিং ওয়াল নির্মাণের জন্য এমপি মহোদয়ের সুপারিশসহ জেলা পরিষদে আবেদন জমা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে।তিনি আরও বলেন,তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। আমার প্রত্যাশা, তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে।অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পরিশেষে এক আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page