১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

মালদ্বীপে মানবিক চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মুক্তার আলী লস্করকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> দেশ থেকে হাজারো বর্গমাইল দূরে নীল সাগরের দেশ সাগর কন্যা মালদ্বীপে সুনাম ও সফলতার সাথে ডাক্তারি পেশায় ও সামাজিক ও মানবিক ও ধর্মীয় সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন মালদ্বীপ প্রবাসীদের মুখ ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের প্রতিষ্ঠাতা সদস্য চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মুক্তার আলী লস্কর। আর এই মানবিক ডাক্তারের নিজ জন্মভূমিতে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ।গত ১১ ই এপ্রিল রোজ শুক্রবার রাত ৯টায় মালদ্বীপের রাজধানী মালে অলিভ গার্ডেন রেস্টুরেন্টে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সভাপতি ডাঃ এইচ এম সোহেলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদের পরিচালনায় এ থাকবো না অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নির্বাহী এবং প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মুক্তার আলী লস্কর।সংবর্ধনা অনুষ্ঠান শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফেজ জাহিদুজ্জামান এবং অনুষ্ঠানকে আকর্ষণীয় সৌন্দর্যনীয় করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কয়েকটি ইসলামী সংগীত পরিবেশন করেন প্রবাসী শিল্পী জনাব মাহবুব হোসেন।এ সময় সংবর্ধিত অতিথি ডাঃ মোক্তার আলী তার বক্তব্যে মালদ্বীপ সংগঠনের শুরুর দিকে ইতিহাস বর্ননা করেন। বর্তমানে মালদ্বীপ সংগঠনে যারা কাজ করছে তাদেরকে আগামীদিনে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে আগাতে হবে। সর্বশেষে তিনি সকলে নিকট দোয়া কামনা করেন, উপস্থিত সবার জন্য দোয়া করেন এবং বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাত হোসেন, তিনি তার বক্তব্যে সংগঠনের দুঃসময়ে ডাঃমুক্তার আলী লস্কর সাহেবের অসংখ্য অতুলনীয় ভূমিকার প্রশংসা করে আরো বলেন আপনি সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেজ তানজীর হোসেন, প্রশিক্ষণ সম্পাদক ডাঃ ইসমাঈল হারুন বান্না,দাওয়াহ সম্পাদক আব্দুর সবুর,পাঠাগার বিষয়ক সম্পাদক ও প্রবীন সংগঠক জনাব দিদারুল আলম ভুঁইয়া,ডাঃ আব্দুস সোবহান ক্রীড়া সম্পাদক মাঈনুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন সহ কেন্দ্রীয় ও আইল্যান্ড শাখা এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এবং এ সময় সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ওঅসংখ্য নেতাকর্মীরা সমর্থকরা উপস্থিত ছিলেন।পরর্বতীতে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পক্ষ থেকে ডাঃ মুক্তার আলী লস্করকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন সংগঠনের দায়িত্বশীলবৃন্দ। পরিশেষে নৌশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page