১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা বা বড় ডিগ্রি অর্জনের চেয়ে মানবিক গুণাবলি ও নৈতিকতা চর্চাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, অর্জিত জ্ঞান যদি অসহায় মানুষের কল্যাণে, বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে কিংবা সমাজে নিরাপদ পরিবেশ নিশ্চিতে কাজে না আসে, তবে সেই ডিগ্রির কোনো সার্থকতা থাকে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬ -এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে কর্ণফুলীর ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্বে ‘মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’—শীর্ষক বিষয়ের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আজিম-হাকিম স্কুল ও কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপনের ধরন ও বিশ্লেষণী ক্ষমতার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের এমন সাবলীল ও মানসম্মত বিতর্ক প্রমাণ করে যে, সঠিক পরিচর্যা পেলে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম। মেধাবী তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের ঘিরে সৃজনশীল আয়োজন যত বাড়বে, দেশ ও সমাজ তত বেশি সমৃদ্ধ হবে।

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটের কথা তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থাকার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, বিশ্বায়ন ও প্রযুক্তির উৎকর্ষের ফলে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে; এখন দক্ষতা থাকলে ঘরে বসেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। তাই নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। এ সময় তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর অংশগ্রহণের উদাহরণ টেনে তরুণদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন।

শিক্ষকদের অনুকরণীয় আদর্শ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষকেরা সঠিক দিকনির্দেশনা দিলে শিক্ষার্থীরাও বিপথগামী হবে না। বিতর্ক প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণের অভিজ্ঞতাকে বড় করে দেখার পরামর্শ দিয়ে তিনি দেশের প্রতিটি উপজেলায় এমন আয়োজন ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক উৎসব ছাড়াও একই দিনে জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য না দেখাতে এবং নির্ধারিত সময়ের মধ্যে দাপ্তরিক কার্যক্রম নিষ্পত্তি করতে কঠোর নির্দেশনা দেন। পরবর্তীতে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে নামজারি ও অন্যান্য ভূমিসেবার অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং জনভোগান্তি কমাতে নিয়মিত বিবিধ মামলার শুনানি গ্রহণের তাগিদ দেন। এ ছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে নবনির্মিত একটি পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা
বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার
পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার।
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।

You cannot copy content of this page