সরওয়ার কামাল কক্সবাজার –
মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর সকাল ১০টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবায়েত আহমেদ, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল হক রানা, মহেশখালী পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট হামিদুল হক, কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্রশাসক বিএনপি নেতা আব্দু রহিম, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সমাজ সেবা অফিসার দিদার আলম, মহেশখালী উপজেলা সাব রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন, মহেশখালী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাকিল, মহেশখালীম প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





মন্তব্য