৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ভিতরবন্দ ইউনিয়ন জাসাসে আহ্বায়ক কমিটি গঠন,সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক ।।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) নাগেশ্বরী উপজেলা জাসাসের আহ্বায়ক হাবিবুল হক মৃথা ও সদস্য সচিব রাজু আহমেদ শেখ কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।নতুন কমিটিতে সংগীতপ্রেমী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপক জাহিদুল ইসলামকে আহ্বায়ক এবং আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক আবু সাইয়্যেদ, মো. মিজানুর রহমান, যুবায়ের রহমান, মমিনুল ইসলাম আকাশ, শুভ্রাংশু চন্দ্র বর্মন, মো. বায়েজিদ বোস্তামি, সদস্য আল মামুন ও আমিন বয়াতি। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক, জাসাসের উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ও সংবাদকর্মী এবি আবু বকর সিদ্দিক। নতুন আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, আমরা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করব এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে সক্রিয় ভূমিকা রাখব।

নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য আজিজুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী চেতনার দীপ্ত পদচারণা তৈরি হোক।

কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে ইউনিয়নের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিগণ মনে করছেন, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শক্তিশালী হলে তা বিএনপির কার্যক্রমকে আরও বেগবান করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page