১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে তামাক পাতা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

  

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশে সফর করতেই পারেন। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে কোনো বাধা নেই, তবে সেই সফর ও সম্পর্ক হতে হবে সমমর্যাদা, সমতা এবং বন্ধুত্বের ভিত্তিতে। তিনি স্পষ্ট করে বলেন, দেশের মানুষ এখন আর কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত নয়।

শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই স্থানে বিকেলে তিনি রাজশাহী জেলা জামায়াতের রোকন সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকার ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। দেশে চলমান চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধে তিনি চাইলে কঠোর ব্যবস্থা নিতে পারেন। এই অনিয়মগুলো বন্ধ করা তার ইচ্ছার ওপর নির্ভর করছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। দীর্ঘ সময় ধরে ইসলামের দাওয়াত এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে দলটি কাজ করে যাচ্ছে।

আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং কেউ যেন এই অধিকার ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের অত্যন্ত সোচ্চার ও সতর্ক ভূমিকা পালন করতে হবে।

রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এছাড়া কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম ও অধ্যাপক আব্দুল খালেকসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক রোকন সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম
জনগনের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক : ডাঃ শফিকুর রহমান
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে– শামা ওবায়েদ
মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের
অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব

You cannot copy content of this page