২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর

  

দেশের চলমান জ্বালানি ও আর্থিক সংকট নিরসনের লক্ষ্যে কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করতে দোহা সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথক দুটি বৈঠক সম্পন্ন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে জ্বালানি ও আর্থিক খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাতারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলএনজি আমদানির ক্ষেত্রে কাতার বাংলাদেশের অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য সরবরাহকারী দেশ হিসেবে ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস এবং ভাসমান এলএনজি টার্মিনালগুলোর রক্ষণাবেক্ষণজনিত জটিলতায় জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার থেকে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও গতিশীল করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

জ্বালানি খাতের পাশাপাশি আর্থিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় প্রাধান্য পেয়েছে। ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা কমাতে এবং নির্ভরযোগ্য উৎস থেকে জ্বালানি আমদানির কৌশল হিসেবে কাতারের সঙ্গে এই উচ্চপর্যায়ের আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপটি এখন থেকে দুই দেশের জ্বালানি ও আর্থিক খাতের সহযোগিতার বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page