১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মধ্যস্বত্বভোগীহীন ‘কৃষকের বাজার’ উদ্বোধন শহীদ আহমুদুল হক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক: নাজমুল মোস্তফা আমিন বৈশ্বিক তেলের অস্থিরতায় জি–৭ এর কৌশল: রিজার্ভ থেকে বাজারে সরবরাহের প্রস্তুতি চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক অবরুদ্ধ চট্টগ্রামে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার- ৫ ১৮ নগর ঝুঁকি চিহ্নিত করে ইপসার গবেষণা প্রতিবেদন চসিকে মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আযম খান কক্সবাজার কারাগারে জেলার দেলোয়ারের একচ্ছত্র আধিপত্য বিস্তার অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী সাতকানিয়ায় চিকিৎসকদের সমন্বয় সভায় সেবার মানোন্নয়নে জোর
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই
  • বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে এক প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়িতে এঘটনা ঘটেছে।প্রবাসী জাকের হোসেন সুদূর আবুধাবিতে অবস্থান করছেন। ঘরে তার স্ত্রী ও বৃদ্ধ মা আর বাবা থাকেন।তিনি জানান, দুর্বৃত্তরা মই দিয়ে পাকা ভবনের সিঁড়ি ঘর দিয়ে ভেতরে প্রবেশ করেছে। এরপর তার ঘুমিয়ে থাকা বৃদ্ধ পিতা আবদুল হাশেম (৬০) ও মা সিরাজ খাতুনকে (৫৫) মারধর করে আহত করে। তবে তার স্ত্রীর রুমের দরজা ভেঙে ঢুকতে পারেনি দুর্বৃত্তরা।বিষয়টি প্রবাসে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পান প্রবাসী জাকের হোসেন। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত একটি ফুটেজে দেখা যায় তিনজন যুবক লোহার রড ও দা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে। তারা বিছানায় ঘুমিয়ে থাকা বৃদ্ধ আবদুল হাশেমকে তুলে লোহার রড ও দা দিয়ে আঘাত করে। অন্য রুমে থাকা বৃদ্ধা সিরাজ খাতুনকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। আহত সিরাজ খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page