১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে। সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার-

মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই অক্টোবর দুপুরে মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে মহেশখালী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী কর্মকর্তা শারমিন আক্তার বিউটির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, মহেশখালী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাকিল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, এই দিনটি কেবল উদযাপনের নয়, বরং কন্যা শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে আমাদের করণীয় নতুন করে নির্ধারণ করার দিন। আজকের কন্যা শিশুই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ। একটি কন্যা শিশুকে শিক্ষিত করা মানে একটি পুরো পরিবার ও সমাজকে শিক্ষিত করা। আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো শিশুই ঝরে না পড়ে। সমাজে বাল্যবিয়ে, নারী নির্যাতন এবং বৈষম্যের মতো অভিশাপ এখনো পুরোপুরি দূর হয়নি। কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ হিসেবে আমাদের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। বাল্যবিয়ে রোধে আমাদের কঠোর হতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। পরে শিশু কন্যা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page