১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত চতুর্থ নয়, অবস্থান ষষ্ঠ: সংসদে স্বীকারোক্তি

  

বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত চতুর্থ স্থানে উঠে এসেছে বলে মোদি সরকার দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর এই দাবি করেছিলেন। এমনকি গত বছরের শেষদিকে সরকারি বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছিল যে, জাপানকে পেছনে ফেলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সে সময় ভারতের অর্থনীতির আকার ৪.১৮ ট্রিলিয়ন ডলার বলে দাবি করা হয়েছিল। তবে সম্প্রতি ভারতের সংসদে সরকারের দেয়া নতুন তথ্যে আগের সেই সব দাবির সাথে বড় ধরনের অমিল পাওয়া গেছে।

ভারতের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারতের অবস্থান ছিল ষষ্ঠ। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফের তথ্যের ভিত্তিতে এই চিত্র উঠে এসেছে। সরকারের এই স্বীকারোক্তির পর বিরোধী দলগুলো মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, বর্তমান সরকার প্রকৃত অর্থনৈতিক পরিস্থিতির চেয়ে নিজেদের রাজনৈতিক এজেন্ডা পূরণে বেশি ব্যস্ত এবং অর্থনীতিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

পঙ্কজ চৌধুরি ব্যাখ্যা করেছেন যে, আইএমএফ মূলত নমিনাল জিডিপির ভিত্তিতে এই ক্রমতালিকা তৈরি করে, যা মার্কিন ডলারের বর্তমান বিনিময় হারের ওপর নির্ভরশীল। কোনো দেশের অর্থনীতির অবস্থান পরিবর্তনের পেছনে মুদ্রার মান, বৈশ্বিক আর্থিক পরিস্থিতি এবং নিজস্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো বিষয়গুলো কাজ করে। গত অর্থবর্ষে ভারতের জিডিপি ছিল ৩.৯২ লক্ষ কোটি ডলার, যার ফলে আইএমএফের তালিকায় দেশটি ষষ্ঠ স্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকারের মূল লক্ষ্য ছিল ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করা। যদিও সেই লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি, তবে দেশটি ৩.৯২ লক্ষ কোটিতে পৌঁছেছে। ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ভারত পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদি সরকার, যা রাজনৈতিকভাবে তাদের জন্য বড় সুবিধা বয়ে আনতে পারে। এই প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারলে সরকার বিরোধীদের সমালোচনার জবাব দেয়ার মতো শক্তিশালী হাতিয়ার পাবে বলে মনে করা হচ্ছে।

স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরই একথা জানিয়েছিলেন।

বিরোধীরা অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার শুধুই নিজেদের এজেন্ডা পূরণের চেষ্টায় ব্যস্ত।

প্রাথমিকভাবে মোদি সরকার টার্গেট করেছিল, ২০২৭ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসাবে তুলে ধরা।

অর্থনীতির র‌্যাঙ্কিং বদলের নেপথ্যেও বেশ কয়েকটি কারণ থাকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page