২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

সাতকানিয়ায় বিদ্যুৎ অপচয়ে ৫৫ হাজার টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৯টার পর দোকান ও শোরুম খোলা রেখে বিদ্যুৎ অপচয় করার দায়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে এক বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি বিপণিবিতান ও তিনটি শোরুমকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুন) রাতে কেরানীহাট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে রাত ৮টা বা নির্ধারিত সময়ের পর শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এই নির্দেশনা অমান্য করে কেরানীহাট এলাকার কিছু ব্যবসায়ী রাত ৯টার পরও দোকানপাট খোলা রেখে বিদ্যুৎ অপচয় করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে বিদ্যুৎ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক-মান্নান টাওয়ারের মালিক পক্ষকে ২০ হাজার টাকা,নিউ মার্কেটের মালিক সমিতিকে ২০ হাজার টাকা,
২টি ইলেকট্রনিক্স শোরুম এবং ০১টি কাপড়ের শোরুমকে ১৫ হাজার টাকাসহ
সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে তাৎক্ষণিকভাবে দোকান ও মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান, দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। আমরা বারবার ব্যবসায়ীদের এ বিষয়ে সচেতন করেছি। কিন্তু কিছু জায়গায় নির্দেশনা অমান্য করে রাত ৯টার পরও আলোকসজ্জা ও দোকানপাট খোলা রেখে বিদ্যুৎ অপচয় করা হচ্ছিল। বিদ্যুৎ আইন মেনে না চলায় আজকে আমরা এই জরিমানা করতে বাধ্য হয়েছি। এটি কোনো শাস্তি নয়, বরং একটি সতর্কবার্তা। জনস্বার্থে এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আমরা ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন। প্রশাসনের এমন উদ্যোগকে সাধারণ নাগরিকরা সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার

You cannot copy content of this page