৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: চট্টগ্রামে তথ্যমন্ত্রী চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার উজ্জ্বল দৃষ্টান্ত : মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার চট্টগ্রামে ১,৬৭৩ বর্জ্য সংগ্রাহক পেল ইউনিলিভারের সুরক্ষা সামগ্রী পার্বত্য রাজনীতিতে নতুন মেরুকরণ: জেলা পরিষদ পুনর্গঠন ঘিরে বাড়ছে গুঞ্জন দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের মহাবিপ্লব: ৪ লেনে উন্নীত হচ্ছে আনোয়ারা-চকরিয়া মহাসড়ক খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান প্রথম লেগের দাপটেই ফাইনালে অ্যাটলেটিকো মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ: অপারেশন রোয়ারিং লায়ন’ ও পঞ্চম দিনের সর্বশেষ পরিস্থিতি

বাবার বুকে সন্তান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে মুবিনুল হক >>>

বাবার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে যে,
সেখানে কোনো ভয় নেই, নেই দুঃখের ছোঁয়া।
স্নেহের এই গভীরতায় মিশে আছে প্রাণ,
বাবার বুকই যেন সন্তানের জীবনের টান।

বাবার কোলেই সন্তানের প্রথম শান্তির ঘর,
তাকে ঘিরে ভালোবাসা ছড়ায় নিরন্তর।
জীবনের যতই আসুক ঝড়-ঝঞ্ঝা,
বাবার বুকে থাকলে তা যেন থাকে দূরের কথা।

বাবার হাতের স্পর্শে সন্তান খুঁজে পায় আলো,
সেই বুকে লুকিয়ে আছে সব মায়ার ভালো।
পৃথিবীর যত বাঁধা আসুক পথে,
বাবার বুকই সন্তানের স্বপ্নের কুঁড়ি হয়ে ফুটে।

বাবা আর সন্তানের এই অটুট বন্ধন,
সেখানে মিশে আছে জীবনের সর্বোচ্চ পণ।
বাবার বুকে ঘুমিয়ে থাকা সেই মধুর স্মৃতি,
যেখানে ভালোবাসা বয়ে চলে অবিরত নদীর গীতি।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page