১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে ইউএনও’র অভিযান ২ ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমানা চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি বিদায় সংবর্ধনা কক্সবাজারের সংগীতাঙ্গনে নতুন বিস্ময় শিল্পী ইফতি পাহাড়ে তিন দিনের বিজু উৎসব সম্পন্ন বড়দুয়ারা ব্রীজে জনতার হাতে মাদকসহ কারবারি পাকড়াও সাতকানিয়ায় রহমানিয়া দরবার শরীফের ২৫তম বার্ষিকী ও দস্তরবন্দী সম্পন্ন। সাগরের গানে মুগ্ধ কুড়িগ্রাম টাউন পার্ক সাতকানিয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, ডাকাতির প্রস্তুতি পণ্ড পটিয়ায় খালে পাওয়া মহিলা লাশটির বাড়ি কক্সবাজার। চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি বিদায় সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর বাকলিয়া থানার মিয়াখাঁন নগর এলাকায়,অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের বিশাল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মেধা অন্বেষণের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা নূর ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ ওয়াহেদ উল্লার প্রাণবন্ত সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান যায়েদ হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক এইচ.এম. মফিজুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জায়েদ হোসাইন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন তোমরা কেবল একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ না, বরং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের তৈরি করছো। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় দীক্ষিত হতে হবে। মনে রাখবে, তোমরাই এই প্রতিষ্ঠানের দূত। তোমাদের সাফল্যই আমাদের সার্থকতা।তিনি আরও যোগ করেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক গুণাবলির সমন্বয় ঘটাতে হবে।অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন,হাফেজ জসীম উদ্দীন,পরিচালক, রহমানিয়া স্কুল এন্ড কলেজ।হাফেজ আব্দুর নুর,পরিচালক।জনাবা ফাতেমা, প্রধান শিক্ষক।বখতিয়ার ফাহিম, কোতোয়ালী থানা ছাত্র প্রতিনিধি।আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর বিদায়ী শিক্ষার্থীদের বিশেষ স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তারেকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন টুটুল, আব্দুল মোনাফ, ওমর ফারুফ, নাজমিন আক্তার, সুরাইয়া ইসলাম, বিবি রাহেলা, ইসরাত সুলতানা, উম্মে সায়মা, মাহি ও রুনা আক্তার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page