২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময় চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক: পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিলো জনতা আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাগদা চিংড়ির রেণু ও ১ লাখ ৬৮ হাজার টাকার মাছ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি মাছ ধরার বোট আটকসহ সংশ্লিষ্ট মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ এপ্রিল শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা এবং কর্ণফুলী উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত রেণুগুলো পরে নদীতে অবমুক্ত করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় টেকনাফ থেকে খুলনাগামী দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ পিস অবৈধ বাগদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়। বাজারমূল্যে যার আনুমানিক দাম ৬ কোটি টাকা।

অন্যদিকে, রাত আড়াইটার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে ১ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের মাছসহ একটি বোট আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বোট মালিককে নগদ ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম জানান,অবৈধভাবে রেণু আহরণ ও পরিবহন মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। জব্দকৃত রেণুগুলো আমরা রাতেই নদীতে অবমুক্ত করেছি এবং মাছের একাংশ এতিমখানায় দান করে বাকি অংশ নিলামের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়েছি। জনস্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

অভিযান সফল হলেও স্থানীয় সচেতন মহল স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। কর্ণফুলী নদী সংলগ্ন এলাকার বাসিন্দা ও মৎস্যজীবী সমবায় সমিতির এক নেতা বলেন,কোস্টগার্ডের এই তৎপরতা অবশ্যই প্রশংসনীয়। তবে শুধু মাঝপথে আটক করলে হবে না, রেণু আহরণের মূল উৎসগুলোতেও নজরদারি বাড়াতে হবে। অনেক সময় দরিদ্র জেলেরা মহাজনদের দাদন বা চাপের মুখে পড়ে এই নিষিদ্ধ কাজে লিপ্ত হয়। যদি বিকল্প কর্মসংস্থান বা সচেতনতা বাড়ানো যায়, তবেই কর্ণফুলীর জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।

জব্দকৃত মাছের একটি অংশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং বাকি অংশ ১ লাখ ৬৮ হাজার টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করে সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ।
চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক: পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিলো জনতা
আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট !
পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম।
পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ।

You cannot copy content of this page