৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বগুড়া শিবগঞ্জ মহাস্থানে নেসকো’র প্রি-পেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও বিদ্যুৎ অফিস ঘেরাও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি>>> বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) প্রি-পেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহক ও সচেতন এলাকাবাসী। রবিবার সকাল ১১টায় মহাস্থান ফুটওভার ব্রিজ থেকে একটি মিছিল নিয়ে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের পাশে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (পিএলসি) অফিসের সামনে এসে সমাবেত হয়।সেখানে তারা মহাস্থান টু শিবগঞ্জ মেইন সড়ক অবরোধ করে প্রিপেইড মিটার বাতিলের প্রতিবাদ জানান। মানববন্ধনে অংশ গ্রহণকারী এলাকাবাসীরা আরও বলেন, জনগনের স্বার্থ বিবেচনায় বর্তমান রাষ্ট্র নায়কদের উচিৎ প্রি-পেইড মিটার বন্ধ করে দেওয়া।পূর্বে তাদের যে বিদ্যুৎ বিল আসতো প্রিপেইড মিটার স্থাপনের পর তা বেড়ে ৩ গুণ বেশী দাড়িয়েছে।মানববন্ধনে আসা এক ক্ষুদ্র ব্যবসায়ী দুই চোখ ভরা অশ্রু মনের দুঃখ নিয়ে বলেন,যা আয় করি তার অর্ধেক যদি বিদ্যুৎ বিল দিতে হয় তাহলে স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে বাচঁবো কি করে।এ সময় ভুক্তভোগী এলাকাবাসী ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানান।মানববন্ধন সূত্রে জানা যায়, এলাকাবাসী ২ বছর যাবৎ অসহনীয় নেসকো মিটারে বিল দিতে দিতে নাজেহাল অবস্থায় দিন যাপন করছে।এ অবস্থায় জনগণের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।স্মার্ট বাংলাদেশের নামে হাসিনা সরকার প্রিপেইড বিদ্যুতের কোনো সুবিধা দেয়নি বলে তারা আক্ষেপে বলেন।তারা আরও জানান,এই বিদ্যুৎ মিটার সর্বসাধারণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং মিটারের ডিমান্ড চার্জ বাবদ প্রতিটি মিটার থেকে রিচার্জের সঙ্গে সঙ্গে একটি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। মানববন্ধন থেকে প্রতিটি ভোক্তা এ প্রিপেইড মিটারের বিপক্ষে ও প্রিপেইড মিটার প্রত্যাহারে একাত্মতা প্রকাশ করেছে। এসময় সেনাবাহিনী ও পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়।এসময় ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকেরা ৮ দফা দাবিতে বলেন,আগামী ১৫ দিনের মধ্যে স্থাপনকৃত সকল প্রিপেইড মিটার সরিয়ে না নিলে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।নেসকো’র বিদ্যুতের এই প্রিপেইড মিটারকে রাক্ষুসে বলে তারা আখ্যায়িত করেন। এরপর তাদের দাবি নিয়ে তারা মহাস্থান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এর অফিস ঘেরাও করেন।একপর্যায়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (পিএলসি) এর আঞ্চলিক অফিসার আবুল কালাম দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলে আস্বস্ত করলে বিক্ষুব্ধ মানববন্ধনকারীরা তাদের অবরোধ তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন,গ্রাহক গোকুল ইউপির সাবেক ইউপি সদস্য এমদাদুল হক,মাস্টার আশরাফুল ইসলাম,আবু বক্কর সিদ্দিক,ওলী মিয়া, শাহ জালাল,সাহেদ ইসলাম,পলাশ মিয়া,শাহীনুর ইসলাম শাহীন, নুরনবী রহমান,আশরাফুল ইসলাম,গোলাম হোসেন,শফিকুল ইসলাম শফিক সহ প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page