৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়াতে পিঠে সোলার প্যানেল, মাথার ওপর ফ্যান—রোদে কৃষকের অভিনব কৃষিকাজ কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড কল্যান সভা অনুষ্ঠিত নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে  সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক সাইফুল নির্বাচিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৫-২৬) কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) সালথা উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী।সভাপতি পদে নুরুল ইসলাম নাহিদ ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল এস টিভির প্রতিনিধি আবু নাসের হুসাইন পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মনির মোল্যা পেয়েছেন ৬ ভোট।কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে বাংলা নিউজ ২৪.কম এর জেলা প্রতিনিধি হারুন-অর-রশীদ (১৮ ভোট), সহ-সভাপতি পদে দৈনিক পল্লী বাংলার প্রতিনিধি লিয়াকত হোসেন মিঞা, দৈনিক দিনকালের প্রতিনিধি মো. আজিজুর রহমান (আজিজ) ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. রেজাউল করিম। অর্থ-সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মোশাররফ হোসেন মাসুদ নির্বাচিত হয়েছেন।এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যুগান্তরের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সময়ের আলোর প্রতিনিধি মো. লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে সমাজের বাণীর প্রতিনিধি নিজাম তালুকদার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কালবেলার প্রতিনিধি আকাশ সাহা।কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুল, মানব জমিনের প্রতিনিধি শরিফুল হাসান এবং ভোরের ডাকের প্রতিনিধি জাকির হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নির্বাচনকে কেন্দ্র করে সালথার সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। নবনির্বাচিত নেতৃত্ব প্রেসক্লাবের মর্যাদা সমুন্নত রাখা, সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন এবং সালথার সার্বিক উন্নয়নচিত্র দেশব্যাপী তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page