৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু। শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল

  

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্টে রূপকথার জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউনে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের আনন্দ যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, ঠিক তখনই মাঠের বাইরের এক ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়েছে অস্ট্রেলিয়া। স্লো ওভার-রেটের কারণে অধিনায়ক প্যাট কামিন্স ও তার দলের ওপর বিশাল অঙ্কের জরিমানা এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে।

ম্যাচের তৃতীয় দিন শনিবার নির্ধারিত ৯০ ওভারের কোটায় পৌঁছাতে ব্যর্থ হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ে তারা বোলিং করতে পেরেছে মাত্র ৮৬ ওভার। আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট ক্রিকেটে প্রতি ঘণ্টায় ১৫ ওভার হিসেবে প্রতিদিন মোট ৯০ ওভার বল করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত ওভারের চেয়ে চার ওভার কম বল করায় এখন আইসিসির শাস্তির কবলে পড়তে হচ্ছে অজিদের। নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের ঘাটতির জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। এই চার ওভারের ঘাটতি তাদের জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিটি টেস্ট ম্যাচের জন্য অজি ক্রিকেটারদের ২০ হাজার ডলার পারিশ্রমিক ধরা হলে, চার ওভার কম বল করার কারণে দলের ১১ জন খেলোয়াড়কে মোট ৪৪ হাজার ডলার জরিমানা গুনতে হতে পারে। জনপ্রতি ৪,০০০ ডলার হিসেবে বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা। আর্থিক জরিমানার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকেও তাদের চার পয়েন্ট কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট এই শাস্তির ফলে ৮০-তে নেমে আসতে পারে। যদিও জয়ের শতকরা হারে এর বড় প্রভাব না পড়ার সম্ভাবনা রয়েছে, তবুও এই ঘটনা অস্ট্রেলিয়ান শিবিরে পুরোনো এক দুঃস্বপ্নের স্মৃতি ফিরিয়ে এনেছে। ২০২০ সালের বক্সিং ডে টেস্টে স্লো ওভার-রেটের কারণে চার পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ হারিয়েছিল ক্যাঙ্গারুরা।

এদিকে, বাংলাদেশের প্রথম ইনিংসে ওভার-রেট কম থাকলেও আইসিসির বিশেষ নিয়মের কারণে রক্ষা পাচ্ছে টাইগাররা। নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষ দল যদি ৮০ ওভারের কম ব্যাট করে অথবা দুই ইনিংসে মিলিয়ে ১৬০ ওভারের কম স্থায়ী হয়, তবে স্লো ওভার-রেটের শাস্তি প্রযোজ্য হয় না। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়া এই নিয়মের আওতার বাইরে চলে গেছে। এখন ডারউইন টেস্টের ম্যাচ রেফারি প্রচণ্ড গরম এবং উইকেটের পতনের মতো বিষয়গুলো বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে শাস্তির এই শঙ্কা ছাপিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের আনন্দ এখন ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে ভাসছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল
ম্যাকাই টেস্টে স্টার্কের তোপে ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ

You cannot copy content of this page