২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ

  

পবিত্র কোরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসিরের ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার রেকর্ড পরিমাণ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এবারের আসরে মোট ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ কোটি ৫০ লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মক্কায় অনুষ্ঠিত ছয় দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ১৩৩টি দেশ থেকে ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিয়েছেন। পাঁচটি ভিন্ন বিভাগে মোট ৫০ জন বিজয়ীকে এই সম্মাননা প্রদান করা হবে।

প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম নারী প্রতিযোগীরা অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। পুরুষ প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হলেও, নারী প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব নির্ধারিত ভেন্যুতে সম্পন্ন হয়েছে। কোরআন মুখস্থের দক্ষতা, তিলাওয়াতের মান ও পরিবেশনার ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে এবার ইলেকট্রনিক জাজিং সিস্টেমের ব্যবহার আরও উন্নত করা হয়েছে।

উদার আর্থিক পুরস্কারের ক্ষেত্রে শুধু বিজয়ীরাই নন, অংশগ্রহণকারী প্রত্যেকেই বিশেষ সুবিধা পাচ্ছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩৩৪ জনের প্রত্যেককে ৫ হাজার সৌদি রিয়াল করে দেওয়া হয়েছে। এই খাতে মোট ১৬ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল বা প্রায় ৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কোরআনের প্রতি নিষ্ঠা ও হাফেজদের উৎসাহিত করতেই এই পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখা হয়েছে।

আগামী বুধবার মক্কার পবিত্র মসজিদুল হারামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে পাঁচটি বিভাগে বিজয়ী ৫০ জন নারী ও পুরুষকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। এবারের আসরে পুরস্কারের মোট পরিমাণ ১ কোটি ২৬ লাখ রিয়ালে উন্নীত করার বিষয়টি সৌদি আরবের কোরআন ও হাফেজদের প্রতি দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতারই প্রতিফলন হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page