১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের  উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ফারুক হোসেন আদিতমারী প্রতিনিধি (লালমনিরহাট)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের কালেক্টরেট মাঠে চলছে বিশাল মঞ্চ নির্মাণ, প্যান্ডেল তৈরি ও সাজসজ্জার কাজ। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন স্থাপনা সাজানো হচ্ছে বর্ণিল আলোকসজ্জায়। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।মঙ্গলবার (১৭ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মঞ্চ নির্মাণ এবং প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। অতিথিদের বসার স্থান নির্ধারণ, মঞ্চের সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় সাজসজ্জার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক ব্যস্ততা।অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। সড়কের দুই পাশে স্থাপন করা হচ্ছে বর্ণিল আলোকসজ্জা। গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুন সাজে। রাতের আঁধারে আলোকসজ্জায় শহরকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শুধু জেলা শহরেই নয়, জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কাঙ্ক্ষিত এই আগমনকে ঘিরে অনেকের মধ্যেই তৈরি হয়েছে নানা প্রত্যাশা ও আগ্রহ।লালমনিরহাটবাসীর কাছে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের প্রত্যাশা করছেন স্থানীয়রা।বিশেষ করে তিস্তা নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব, চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক অগ্রগতি এবং সীমান্তবর্তী এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে জেলাবাসীর। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন আশাবাদ ব্যক্ত করছেন সচেতন মহল।সব মিলিয়ে ১৯ নভেম্বরকে সামনে রেখে নতুন সাজে সেজে উঠছে লালমনিরহাট। কালেক্টরেট মাঠে বিশাল মঞ্চ নির্মাণ, প্যান্ডেল তৈরি থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণিল আলোকসজ্জা—সবখানেই এখন প্রস্তুতির ব্যস্ততা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন লালমনিরহাটের সর্বস্তরের মানুষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত
কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের 
উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ
মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল
চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা
বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার
পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার।

You cannot copy content of this page