২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পানছড়ি প্রতিনিধি মোঃ নূর হোসাইন বাবু >>> খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন এবং পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শহিদুল ইসলাম সুমন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, “শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য তাদের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে তারা আগামীতে দেশের নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি।”​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক অনুপ তালুকদার কৃতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page