১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা ছাইফ উল্যার মিছিল,সমাবেশ ও গণসংযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ছাইফ উল্যার মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) চাঁটখিল পৌর বাজারে এই মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।চাটখিল উপজেলা আমীর মাওলানা মহি উদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ।শুক্রবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও গণসংযোগ শেষে সন্ধ্যায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ সেটি শেষ হয়। অনুষ্ঠানে প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতে আমীর মাওলানা মহি উদ্দিন হাসান বলেন, ‘সারাদেশে জামায়াতের ঈর্ষণীয় সাফল্য দেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মী, প্রার্থীর ওপর আঘাত হানছে। এই এলাকায় যদি কেউ এরকম দুঃসাহস করে, মানুষের জনরোষ থেকে তারা বাঁচবে না।’ এসময় তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ বলেন, ‘নোয়াখালী-১ আসন দাঁড়িপাল্লার আসন। দাঁড়িপাল্লার নির্বাচিত হলে এই আসনের দুটি পৌরসভাসহ পুরো এলাকাকে আধুনিকায়নের করা হবে। এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সকল পর্যায়ে উন্নয়ন কাজ করা হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজের কবর রচনা করা হবে। এদেশে আর কোন চাঁদাবাজকে মানুষ চায় না, সন্ত্রাসীদেরকে মানুষ চায় না, টেন্ডারবাজকে মানুষ চায় না।’ এ সময় তিনি নেতাকর্মীদেরকে বিজয় অর্জন করা পর্যন্ত সকলকে মাঠে থাকার অনুরোধ জানান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, পৌর আমীর মাওলানা মো. আক্তার হোসেন, উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো
চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা
সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা
জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা
হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা

You cannot copy content of this page