২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীতে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চাটখিলে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও চাটখিল উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উপস্থিত বক্তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলাসমূহের সমন্বয়ে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবী জানান। যে বিভাগের নাম হবে নোয়াখালী এবং বিভাগীয় শহরও হবে নোয়াখালী বলে তারা দাবী তোলেন। এই অঞ্চলে অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না বলেও তারা জানান।সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা জামাল উদ্দিন, উপজেলা সংগঠক ফজলে রাব্বি আবিদ প্রমুখ।এসময় বক্তারা আরো বলেন, ‘কোনো জেলাকে নতুন কোনো বিভাগের অন্তর্ভুক্ত করতে চাইলে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। নোয়াখালীতে এ রকম কোনো শুনানি হয়নি। শুনানি ছাড়াই নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। অন্য কোনো জেলার নামে বিভাগ হলে নোয়াখালীবাসী কখনো তা মানবে না।বুধবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধনের মাধমে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে একটি মিছিল নিয়ে চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রামগঞ্জ মহাসড়কে আরেকটি মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে আবারো বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশ ও মানববন্ধন শেষে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সভাপতি চাটখিল উপজেলার নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে আনিছ আহম্মদ হানিফ কে ঘোষণা করেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page