১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
শহীদ আহমুদুল হক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক: নাজমুল মোস্তফা আমিন বৈশ্বিক তেলের অস্থিরতায় জি–৭ এর কৌশল: রিজার্ভ থেকে বাজারে সরবরাহের প্রস্তুতি চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক অবরুদ্ধ চট্টগ্রামে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার- ৫ ১৮ নগর ঝুঁকি চিহ্নিত করে ইপসার গবেষণা প্রতিবেদন চসিকে মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আযম খান কক্সবাজার কারাগারে জেলার দেলোয়ারের একচ্ছত্র আধিপত্য বিস্তার অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী সাতকানিয়ায় চিকিৎসকদের সমন্বয় সভায় সেবার মানোন্নয়নে জোর উখিয়ায় র‍্যাবের সাঁড়াশি অভিযান: ৫ খুন মামলার ওয়ারেন্টভুক্ত আরসা ক্যাডার গ্রেফতার
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে >> রাজনীতি >> রাজশাহী >> রাজশাহী >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী শাহরিয়ার আলম
  • নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী শাহরিয়ার আলম

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো জিল্লুর রহমান  রিপন বাঘা( রাজশাহী) প্রতিনিধি:

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভের পর  বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা চারঘাট ও বাঘায় আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে তা৺কে স্বাগত জানান হাজার হাজার নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।এদিন দুই উপজেলায় পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও তাঁকে নৌকার মনোনয়ন দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।এ সময় উপস্থিত ছিলেন চারঘাট ও বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সকল ইউনিটের নেতা কর্মীবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ জনগণ।উল্লেখ্য, গত রোববার (২৬নভেম্বর)আ’লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন

    দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬( চারঘাট-বাঘা) আসনে নৌকার প্রার্থী হিসেবে শাহরিয়ার আলমের নাম ঘোষণা করেন। এ নিয়ে টানা চতুর্থ বার আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন পেলেন শাহরিয়ার আলম। তিনি সর্বপ্রথম মনোনয়ন পান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকের জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র মনোনীত হ্যাভিওয়েট প্রার্থী আজিজুর রহমান কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সাল যথাক্রমে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয় লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পর পর দুই মেয়াদে সফল ভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page