২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু আইন শৃংখলা পরিস্থিতি মুল্যায়নে চট্টগ্রামে সেনাপ্রধানের সন্তোষ চট্টগ্রামে জমি বিরোধের জেরে ফুটফুটে শিশু আব্দুল্লাহ হত্যা ঘিরে রহস্য সাতকানিয়া কবরস্থান ইস্যুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ পিরোজপুর জেলা তরুণ দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা,আসামী ১৫০ জন, গ্রেপ্তার ৩ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত৮
  • নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত৮

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    পিরোজপুর জেলা প্রতিনিধি>>> পিরোজপুর সদরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।বুধবার (১০ অক্টোবর) রাত সোয়া ২টায় সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২),তার স্ত্রী আমেনা বেগম (৩০),ছেলে আবদুল্লা (৩),অপর ছেলে শাহাদত (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০),মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ হোসেন জানান,রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান,প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় জানা গেছে।নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page